Pages

Subscribe:

আপনার স্বাস্থ্য আপনার হাতে

রবিবার, ১৬ অক্টোবর, ২০১১

আকুপ্রেসার কি?

পৃথিবীতে সবচেয়ে বিন্ময়কর বস্তু হল মানব দেহ ।এই দেহের মধ্য সমাবিষ্ট আছে সেরা মানের স্বয়ংক্রিয়,সূক্ষ অথচ মহা শক্তিশালী কয়েকটি যন্ত্র- হৃদপিন্ড  ও   ফুসফুস -বিরামহী্ন পাম্প ; চোখ এক বিন্ময় ক্যামেরা -তথা-প্রোজেক্টর ব্যবস্থা ;কান-এক  আশ্চর্যময় শব্দ যন্ত্র; পেট এক চমৎকার গবেষণাগার; স্নায়ু -বহু মাইল বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা;মস্তিষ্ক -অসীম ক্ষমতাসম্পন্ন এক অদ্বিতীয় কম্পিউটার ।আর সবচেয়ে বড় কথা হল এই সবকটি যন্ত্র একসাথে কাজ করে চলে,যাতে সহজে এই দেহ একশো বছরের ও বেশি সচল থাকে।



এটা ঠিক যে সব ভাল যন্ত্রে  ই অন্তনিহিত এমন ব্যবস্থা থাকে যাতে বিপদের সময় সেটি আপনা থেকে ই বন্ধ হয়ে যায় এবং বোতাম  টিপলে ই সেটি আবার চালু হয় ,যেমন রেফ্রিজারতর ও গরম জলের গিজার।তাই মানবদেহ সেই ব্যবস্থা রয়েছে । আমাদের দেহের গঠনতন্ত্র খুবই জটিল হলে অ, তাকে রক্ষা করা খুবই সহজ। প্রকৃতি আমাদের দেহে এমন অন্তনিহিত ব্যবস্থা দিয়েছে যার দ্বারা এই যন্ত্র গুলির দেখাশোনা করা যায় ও প্রয়োজন হলে মেরামত ও করা  যায় । এই অন্তনিহিত ব্যবস্থার উপযোগ করে যে চিকিৎসা পদ্ধতি, তাকে ই বলা হয় আকুপ্রেসার।এই চিকিৎসা পদ্ধতি স্বয়ং বিধাতার পক্ষ থেকে মানবজাতিকে দেওয়া সর্বাধিক  অমূল্য উপহার। 



  •  HUMAN BODY
  • POINT OF ACUPRESSURE